Breaking News
দৈনিক জনপথ

রমজান শুরু হতেই পশ্চিম তীরে সেনা মোতায়েন করল ইসরায়েল

জনপথ ডেস্ক2,200
রমজান শুরু হতেই পশ্চিম তীরে সেনা মোতায়েন করল ইসরায়েল
রমজান মাস শুরু হতেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাড়িয়েছে, বিশেষ করে পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদ প্রাঙ্গণের আশেপাশে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল তাদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারক কেএএন জানিয়েছে, ‘রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে নিরাপত্তা সংস্থা বিভিন্ন স্থানে সতর্কতার মাত্রা বাড়িয়েছে। বিশেষ করে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের এলাকা এবং সিম লাইনের ওপর।’

মোদায়েনের পরিকল্পনায় পূর্ব জেরুজালেমে, বিশেষ করে পুরাতন শহর ও আল-আকসা মসজিদ প্রাঙ্গণের আশেপাশে পুলিশ এবং সীমান্ত পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রমজানের প্রথম দিনগুলোতে হাজার হাজার নিরাপত্তা কর্মী মাঠে মোতায়েন করা হয়েছে।

ইসরায়েল ঘোষণা করেছে, তারা ১০ হাজার ফিলিস্তিনি উপাসককে সাপ্তাহিক জুমার নামাজে অংশ নেওয়ার অনুমতি দেবে। তবে ফিলিস্তিনি অধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, পূর্ব জেরুজালেমে গ্রেপ্তার অভিযান, নির্বাসন ও বাধ্যতামূলক নিয়ম আরোপের মাধ্যমে ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর পরিকল্পনা করা হচ্ছে।

গাজায় চলমান সংঘাত শুরুর পর থেকে, ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সামরিক চেকপোস্ট স্থাপন ও অনুমতিপত্র ব্যবস্থা করে কেবল নির্দিষ্ট ব্যক্তিদের চলাচল নিশ্চিত করা হচ্ছে।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিক সম্প্রদায় ১৯৬৭ সালে শহরটি দখল এবং ১৯৮০ সালে এর অবৈধ সংযুক্তিকরণকে স্বীকৃতি দেয়নি। ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে, যা হত্যাকাণ্ড, বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুতি ও বসতি সম্প্রসারণের অন্তর্ভুক্ত।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে