ইরানের বিপ্লবী গার্ড সোমবার তেল আবিবে ইসরায়েলের সরকারি কমপ্লেক্সের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমেও আঘাত হেনেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত গার্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘দশম দফার এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিবে জায়নিস্ট শাসনের সরকার কমপ্লেক্স, হাইফায় সামরিক ও নিরাপত্তা কেন্দ্র এবং পূর্ব জেরুজালেম।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলায় খেইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভূতপূর্ব মাত্রার হামলা চালানোর পর ইসলামী প্রজাতন্ত্র অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর জবাব দিয়েছে।











