Breaking News
দৈনিক জনপথ

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস, প্রশিক্ষণরত ২৩ সেনার মৃত্যু

জনপথ ডেস্ক2,290
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস, প্রশিক্ষণরত ২৩ সেনার মৃত্যু
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিধস, প্রশিক্ষণরত ২৩ সেনার মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে প্রশিক্ষণরত অন্তত ২৩ জন মেরিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নৌবাহিনীর তথ্যমতে, গত শনিবার (২৪ জানুয়ারি) ভোরে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পাহাড়ি গ্রামটি দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুংগুল জানান, নিহত ২৩ জন মেরিন সেনা ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনি সীমান্তে টহল দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ করে প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রশিক্ষণস্থলের পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা আটকে যান এবং পরে উদ্ধার অভিযানে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

তবে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BNPB) মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত সরকারি হিসাবে ভূমিধসে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে সেনাসদস্য রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। প্রায় ৮০০ জন উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্যের পাশাপাশি ৯টি ভারী খননযন্ত্র উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ক্ষতিগ্রস্ত গ্রামের অন্তত ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাভা দ্বীপে বর্তমানে বর্ষা মৌসুম চলছে। এ সময়ে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধস প্রায় নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে জাকার্তাসহ পশ্চিম ও মধ্য জাভার বেশ কয়েকটি অঞ্চল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে দুই মাস আগে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে অন্তত ১ হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটে এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে