Breaking News
দৈনিক জনপথ

প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল

জনপথ ডেস্ক1,735
প্যারিসে ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিল
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের স্মরণে ইফতার মাহফিলে অংশ নেন, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠান পালিত হয়।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। ভাষা শহীদদের স্মরণে সংগঠনটির উদ্যোগে গার দ্যু নোর এলাকার ঐতিহ্যবাহী পানসী গ্রিল রেস্টুরেন্টে উন্মুক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করা হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাতৃভাষা সংরক্ষণে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, নাগরিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক সেনা সদস্য মীর জাহান, তরুণ চিন্তক মনোয়ার হোসেন, মানবাধিকারকর্মী তানভীর ওয়াদুদ, মহাকাশ বিজ্ঞানী ইকরামুল কবির সালমান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠক শহীদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, সাইফুল ইসলাম ও আরাফাত রহমান।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাঙালির আবেগের দিন নয়; এটি ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চা ও দেশীয় সংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রবাসী বাংলাদেশিরা গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেন, যা প্রমাণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে