Breaking News
দৈনিক জনপথ

গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩

জনপথ ডেস্ক2,922
গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩
গ্রিসে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩

গ্রিসের মধ্যাঞ্চলীয় শহর ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির দমকল বাহিনী জানিয়েছে।

ঘটনার সময় কারখানার ছাদজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ জন দমকলকর্মী ও ১৩টি ফায়ার সার্ভিস গাড়ি মোতায়েন করা হয়।

কারখানার মালিক প্রতিষ্ঠান ভায়োলান্টা এস এ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দমকল কর্মকর্তারা রয়টার্সকে জানান, দুর্ঘটনার সময় কারখানায় মোট ১৩ জন কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় তদন্তের জন্য বিশেষ দল ও দুর্যোগ মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী আদোনিস জরজিয়াদিস ইআরটিনিউজ রেডিওকে জানান, একজন দমকলকর্মীসহ মোট ছয়জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশই শ্বাসকষ্টে ভুগছিলেন, তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

ভায়োলান্টা এস এ এক বিবৃতিতে জানায়, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র ভাবনা আমাদের কর্মীরা। আমরা তাদের এবং তাদের পরিবারের পাশে আছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি।’

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

4 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

4 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

4 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

4 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

4 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

4 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

4 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

4 মাস আগে