Breaking News
দৈনিক জনপথ

একাকীত্ব কাটাতে ৫৯ বছর বয়সে মা হলেন চীনা নারী, জন্ম নিয়ে তুমুল আলোচনা

জনপথ ডেস্ক2,718
একাকীত্ব কাটাতে ৫৯ বছর বয়সে মা হলেন চীনা নারী, জন্ম নিয়ে তুমুল আলোচনা
একাকীত্ব কাটাতে ৫৯ বছর বয়সে মা হলেন চীনা নারী, জন্ম নিয়ে তুমুল আলোচনা

একাকীত্ব দূর করার আশায় ৫৯ বছর বয়সে মা হয়েছেন চীনের এক নারী। ঘটনাটি দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ঝাংজিয়াগাং নং–১ পিপলস হাসপাতালে গত ৯ জানুয়ারি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

জন্মের সময় শিশুটির ওজন ছিল ২ দশমিক ২ কেজি। সন্তান জন্মের পর অনুভূতির কথা জানিয়ে ওই নারী বলেন, শিশুটির কান্না শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং এটি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ।

জানা গেছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির মাধ্যমে তিনি গর্ভধারণ করেছিলেন। বয়সজনিত ঝুঁকির কারণে চিকিৎসকরা শুরু থেকেই তাকে বিশেষ স্বাস্থ্য ব্যবস্থাপনার আওতায় রাখেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে পুরো গর্ভকাল অতিক্রম করেন তিনি।

ওই নারীর প্রাপ্তবয়স্ক মেয়ে বিদেশে বসবাস করেন। ফলে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী দুজনই একাকীত্বে ভুগছিলেন। সেই অনুভূতি থেকেই নতুন করে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। গর্ভধারণের আগে জীবনযাপনে পরিবর্তন এনে নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দেন তিনি।

গর্ভাবস্থায় তাকে উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও শরীর ফুলে যাওয়ার মতো একাধিক জটিলতার মুখে পড়তে হয়। ৩৩ সপ্তাহ ৫ দিনের মাথায় ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের মতে, এটি ছিল একটি অত্যন্ত চ্যালেঞ্জিং গর্ভাবস্থা।

চীনে সাম্প্রতিক সময়ে বৃদ্ধ বয়সে সন্তান জন্মদানের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ শিশুর ভবিষ্যৎ ও মায়ের শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে