Breaking News
দৈনিক জনপথ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

জনপথ ডেস্ক613
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আহত ওই প্রবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী হামলায় আহত হয়েছেন। দূতাবাস তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ড্রোনটি বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, পূর্বনির্ধারিত জরুরি প্রক্রিয়া কার্যকর করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরবর্তীতে এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং হামলার নেপথ্যে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সরকার এ ঘটনাকে ‘কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। হামলার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

11 ঘণ্টা আগে
পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্প্রতি মধ্যপ্র...

11 ঘণ্টা আগে
ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযান সীমিত করার প্রস্তাব পাস হয়নি। বৃহস্পতিবারের...

11 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পড়তে পারে বলে সতর্ক করেছে...

11 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশি কর্...

12 ঘণ্টা আগে
সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

নেপালে সরকার পতনের পর আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। ২০২৫ সাল...

12 ঘণ্টা আগে
পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো সরাসরি সামরিক উপস্থিতি জোরদারের ...

1 দিন আগে
স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনের উত্তরাঞ্চলের শহর Santander-এ সমুদ্রসৈকতের একটি কাঠের ফুটব্রিজ ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু ...

1 দিন আগে
কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জা...

1 দিন আগে
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের (UAE) বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ...

1 দিন আগে