মার্কিন মুলুকে ক্রিকেট এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। জনপ্রিয় খেলার দিক থেকেও দেশটিতে ক্রিকেট অনেক পিছিয়ে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলায় কিছুটা আগ্রহ থাকার আশা করা যায়।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। মুম্বাইয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের কাছে তারা ২৯ রানে হেরেছে।
বিশ্বকাপ শুরু হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন অনেক পরে। তবে তিনি যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানান। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা! আমাদের দলটি খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস। দলটির পরের ম্যাচ আগামীকাল (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে।











