Breaking News
দৈনিক জনপথ

পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন-জাতিসংঘের

জনপথ ডেস্ক2,722
পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন-জাতিসংঘের
পাকিস্তানে সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদীদের হামলা

আফগানিস্তান থেকে সন্ত্রাসী তৎপরতার প্রভাব পাকিস্তানে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে চীন ও জাতিসংঘ। এ নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান লেই এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার মধ্য এশিয়ার জন্য কাউন্টার-টেররিজম আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ক বিষয়ক এক উচ্চপর্যায়ের ব্রিফিংয়ে সান লেই বলেন, মধ্য এশিয়া অঞ্চল সামগ্রিকভাবে স্থিতিশীল থাকলেও সীমান্তপারের সন্ত্রাসবাদ এখনো বড় ধরনের হুমকি হিসেবে রয়ে গেছে। তার ভাষায়, “বর্তমানে মধ্য এশিয়া মোটামুটি স্থিতিশীল হলেও সন্ত্রাসী হুমকির প্রভাব গভীরভাবে বিদ্যমান।”


তিনি সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সতর্কতা দাবি করে। পাকিস্তানের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, আফগানিস্তান যেন পুনরায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের নিরাপদ আশ্রয়ে পরিণত না হয়, সে জন্য কাবুলের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার করা জরুরি। একই সঙ্গে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের প্রত্যাবর্তন প্রতিরোধ ও মোকাবিলার আহ্বান জানান তিনি।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তালেবান শাসনের অধীনে আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো সশস্ত্র গোষ্ঠীর হুমকি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, এই পরিস্থিতি শুধু পাকিস্তান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।


সন্ত্রাসবাদ দমনে উন্নয়নের গুরুত্বও তুলে ধরেন সান লেই। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূল কারণ দূর করতে জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে