Breaking News
দৈনিক জনপথ

ব্যাটিং বিপর্যয়ে রংপুরের সংগ্রহ থামল ১১১ রানে

জনপথ ডেস্ক3,144
ব্যাটিং বিপর্যয়ে রংপুরের সংগ্রহ থামল ১১১ রানে
ব্যাটিং বিপর্যয়ে রংপুরের সংগ্রহ থামল ১১১ রানে

বাঁচা–মরার ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলো রংপুর রাইডার্স। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিলেট টাইটান্সের বোলিংয়ের সামনে শুরু থেকেই ধসে পড়ে রংপুরের টপ অর্ডার। শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের লড়াইয়ে ভর করে কোনোমতে ১১১ রানের পুঁজি দাঁড় করায় দলটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলের তার ইনিংসটি ছিল মূলত ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় রংপুর। খালেদ আহমেদের বলে আউট হন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার এদিন থামেন মাত্র ৪ রানে। একই রানে সাজঘরে ফেরেন ওপেনার ডেভিড মালানও।

এরপর একে একে ফিরে যান অধিনায়ক লিটন দাস ও কাইল মায়ার্স। দ্রুত ২৯ রানে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় রংপুর। খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই জুটি বড় হতে দেননি নাসুম আহমেদ।

৩০ রানে খুশদিল শাহকে ফিরিয়ে প্রথম উইকেট নেন নাসুম। পরে ৩৩ রান করা মাহমুদউল্লাহকেও সাজঘরে পাঠান তিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। শেষদিকে নুরুল হাসান সোহানের ১৮ রানে ভর করে তিন অঙ্কের ঘরে পৌঁছায় দলটি।

সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন খালেদ আহমেদ। তিনি মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। নাসুম আহমেদ ১২ রান খরচ করে নেন ২টি উইকেট। এ ছাড়া ক্রিস ওকস ১৫ রানে ২টি উইকেট নেন।

এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দলের বিপিএল অভিযান শেষ হয়ে যাবে এই ম্যাচ দিয়েই।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

4 মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

4 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

4 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

4 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

5 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

5 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

5 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

5 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

5 মাস আগে