Breaking News
দৈনিক জনপথ

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদো/গ্লিম্ট

জনপথ ডেস্ক972
ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদো/গ্লিম্ট
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রূপকথার গল্প লিখে চলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে প্লে-অফে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।

মঙ্গলবার ইতালির সান সিরোতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নেয় বোদো/গ্লিম্ট। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয়।

প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলের চমকপ্রদ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ইতালিতে যায় নরওয়ের ক্লাবটি। ম্যাচের শুরুতে ইন্টার মিলান আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। পিও এসপোসিতোর হেড ও মার্কুস থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে চাপের মধ্যেও ধৈর্য ধরে খেলে বোদো/গ্লিম্ট। ৫৮তম মিনিটে ইয়েন্স পেটার হাউগে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৭২তম মিনিটে হাকন এভিয়েন দূরপাল্লার নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

৭৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি ইন্টার মিলান।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠা প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখাল বোদো/গ্লিম্ট। এর আগে লিগ পর্বে ম্যানচেস্টার সিটিঅ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আলোচনায় এসেছিল দলটি। এবার ইন্টার মিলানকে বিদায় করে নিজেদের ‘ডার্ক হর্স’ হিসেবেই প্রতিষ্ঠিত করল নরওয়ের এই ক্লাব।

সম্পর্কিত সংবাদ

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

10 ঘণ্টা আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 দিন আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 দিন আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

4 দিন আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

4 দিন আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

4 দিন আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

5 দিন আগে
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ দিকে এসে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। এখনো কোনো ম্যা...

5 দিন আগে