Breaking News
দৈনিক জনপথ

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী দল

জনপথ ডেস্ক1,930
বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী দল
বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ নারী দল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জয় পাওয়ার পর সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে টাইগ্রেসরা।

সুপার সিক্স পর্বে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। এর মধ্যে গ্রুপ পর্ব থেকে ক্যারি করা ছিল ৪ পয়েন্ট। গ্রুপ ‘এ’-তে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে চার ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেই সুপার সিক্সে ওঠে বাংলাদেশ দল।

গ্রুপ পর্বে দুই প্রতিপক্ষকে হারানোর সুবাদে সুপার সিক্সে প্রবেশের আগেই বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল বাঘিনীরা। থাইল্যান্ডের বিপক্ষে জয়ের পর সেই সম্ভাবনা এখন বাস্তবতায় রূপ নিয়েছে। বর্তমানে সুপার সিক্সের টেবিলের তলানিতে থাকা থাইল্যান্ডের পয়েন্ট শূন্য। তাদের বাকি দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ পয়েন্ট হবে ৪, যা বাংলাদেশের অবস্থানকে আর হুমকিতে ফেলতে পারবে না।

এ ছাড়া পয়েন্ট সমতার জটিল সমীকরণ হলেও নেট রান রেটে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে টাইগ্রেসদের নেট রান রেট +১.১৫০, যা সুপার সিক্সে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সেরা। যুক্তরাষ্ট্রের নেট রান রেট সবচেয়ে কম, -০.৯২৫। ফলে সব ম্যাচ হারলেও নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

টুর্নামেন্টজুড়ে এখনো অপরাজিত বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা জয় তুলে নেয় তারা। গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে ওঠে টাইগ্রেসরা। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে সুপার সিক্সে এসেছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

উল্লেখ্য, বাছাইপর্ব থেকে সেরা চার দল আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বর্তমান অবস্থান অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখন পুরোপুরি নিশ্চিত।

সম্পর্কিত সংবাদ

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

11 ঘণ্টা আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 দিন আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 দিন আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

4 দিন আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

4 দিন আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

4 দিন আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

5 দিন আগে
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ দিকে এসে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। এখনো কোনো ম্যা...

5 দিন আগে