Breaking News
দৈনিক জনপথ

বিশ্বকাপ ইস্যুতে কোনো ‘ডেডলাইন’ দেয়নি আইসিসি, বলছে বিসিবি

জনপথ ডেস্ক2,853
বিশ্বকাপ ইস্যুতে কোনো ‘ডেডলাইন’ দেয়নি আইসিসি, বলছে বিসিবি
বিশ্বকাপ ইস্যুতে কোনো ‘ডেডলাইন’ দেয়নি আইসিসি, বলছে বিসিবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি। কয়েক দফা আলোচনা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি ও বিসিবি।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সংকটের অবসান হতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারির মধ্যেই। আগামী বুধবারের মধ্যেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর ‘ডেডলাইন’ দিয়েছে আইসিসি।

কিন্তু বিসিবি বলছে ভিন্ন কথা। বোর্ডের দাবি, আলোচনা শেষ পর্যায়ে থাকলেও ‘ডেডলাইন’ পর্যন্ত যায়নি।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসি প্রতিনিধি দল বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, আগামী ২১ জানুয়ারির মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

তবে আজ মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নির্দিষ্ট কোনো তারিখের কথা অস্বীকার করেছেন।

আজ গণমাধ্যমকে তিনি জানান, আইসিসি পরবর্তী তারিখ জানাবে বলে কথা দিলেও কোনো ‘ডেডলাইন’ দেয়নি। তবে তিনি এটি নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এখনও নিজেদের অবস্থানে অনড় আছে।

আমজাদ হোসেন বলেন, ১৭ জানুয়ারির বৈঠকে বিসিবি পরিষ্কারভাবে আইসিসি-কে জানিয়ে দিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে ম্যাচ খেলা বাংলাদেশের জন্য সম্ভব নয়। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছে বোর্ড।

বিসিবির প্রস্তাব ছিল গ্রুপ পুনর্বিন্যাস করে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা অদলবদল করা, যাতে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলা যায়।

অন্যদিকে, আইসিসি এখন পর্যন্ত সূচি বা ভেন্যু পরিবর্তনের ব্যাপারে কোনো ইতিবাচক সংকেত দেয়নি। তারা স্পষ্ট করেছে যে, নির্ধারিত গ্রুপেই বাংলাদেশকে খেলতে হবে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারত সফরে না যায়, তবে র‍্যাংকিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিকল্প পরিকল্পনাও হাতে রেখেছে সংস্থাটি।

এই জটিলতার সূত্রপাত মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করাকে কেন্দ্র করে।

এরপর থেকেই নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে আসছে। বাংলাদেশকে ভারতেই খেলার জন্য রাজি করাতে নানাভাবে চেষ্টা করছে আইসিসিও। সেটিরই চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

4 মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

4 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

4 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

4 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

5 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

5 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

5 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

5 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

5 মাস আগে