Breaking News
দৈনিক জনপথ

অবশেষে সহকারী হাইকমিশনার পেল বার্মিংহাম মিশন

জনপথ ডেস্ক2,218
অবশেষে সহকারী হাইকমিশনার পেল বার্মিংহাম মিশন

ইউরোপের অন্যতম বৃহৎ নগরী এবং যুক্তরাজ্যের দ্বিতীয় সর্ববৃহৎ শহর বার্মিংহাম, প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও, দীর্ঘদিন এই শহরের বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যত সহকারী হাইকমিশনারবিহীন অবস্থায় পরিচালিত হচ্ছিল। ফলে মিশনের কার্যক্রম ও কনস্যুলার সেবা নিয়ে কমিউনিটির মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পেয়েছিল।

গত ২৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেন। মাত্র তিন দিনের মধ্যে বার্মিংহাম মিশনে সহকারী হাইকমিশনার নিয়োগের আদেশ জারি করা হয় এবং সুজন দেবনাথকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন মিশন প্রধান সুজন দেবনাথ ৩ ফেব্রুয়ারি বার্মিংহামে পৌঁছেছেন। তিনি বুধবার মিশন পরিদর্শন করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন আগামী ৯ ফেব্রুয়ারি থেকে।

বার্মিংহাম সহকারী হাইকমিশনার আলিমুজ্জামানের বদলির আদেশ ২০২৪ সালের অক্টোবরে জারি হলেও, প্রায় দেড় বছর পর তিনি বার্মিংহাম ত্যাগ করেন। একের পর এক সিদ্ধান্ত পরিবর্তনের কারণে মিশনে প্রশাসনিক সংকট তৈরি হয়। এই সময়ে ভারপ্রাপ্ত কর্তা কাউন্সেলর হামিদা খাতুন ও ফার্স্ট সেক্রেটারি নাজমুস সাকিব অতিরিক্ত দায়িত্ব পালন করে মিশন সচল রেখেছিলেন।

নবনিযুক্ত সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ আপাতত একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। পরবর্তীতে মিশনের পক্ষ থেকে একটি উপযুক্ত ভাড়া বাসায় তাঁর থাকার ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে