Breaking News
দৈনিক জনপথ

বিক্ষোভ থেকে নাগরিককে গুলি করে হত্যা, যুক্তরাষ্ট্রের দাবির প্রমাণ পায়নি রয়টার্স

জনপথ ডেস্ক2,576
বিক্ষোভ থেকে নাগরিককে গুলি করে হত্যা, যুক্তরাষ্ট্রের দাবির প্রমাণ পায়নি রয়টার্স
বিক্ষোভ থেকে নাগরিককে গুলি করে হত্যা, যুক্তরাষ্ট্রের দাবির প্রমাণ পায়নি রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। অভিবাসন এজেন্টরা (আইস) আত্মরক্ষার্থে গুলি চালানোর দাবি করলেও ঘটনাস্থলের একাধিক ভিডিও ফুটেজ যাচাই করে সেই দাবির কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

শনিবারের এই ঘটনার পর শহরজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রয়টার্স জানায়, চলতি মাসে অভিবাসন এজেন্টদের হাতে মার্কিন নাগরিক নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দাবি করে, নিহত ব্যক্তি এজেন্টদের ওপর হামলা চালালে একজন এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালান। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এজেন্টদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।

তবে রয়টার্স যাচাই করা ভিডিওতে দেখা যায়, নিহত ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটি হাতে একটি মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করছিলেন। তিনি পেশায় একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) নার্স ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন নারী বিক্ষোভকারীকে ধাক্কা দিলে প্রেটি তাদের রক্ষা করতে এগিয়ে যান। একপর্যায়ে তাকে পেপার স্প্রে করা হয় এবং পরে একাধিক এজেন্ট তাকে মাটিতে ফেলে দেন।

ফুটেজে শোনা যায়, কেউ একজন আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে সতর্ক করছেন। এরপর একজন এজেন্ট প্রেটির কাছ থেকে একটি বন্দুক সরিয়ে নেন। কিছুক্ষণ পর আরেক এজেন্ট তার পিঠের দিকে তাক করে চারটি গুলি ছোড়েন। এরপর আরও গুলির শব্দ শোনা যায়।

ঘটনার পর মিনিয়াপোলিসসহ নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও ফ্ল্যাশ-ব্যাং গ্রেনেড ব্যবহার করা হয়। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেন, ফেডারেল সরকারের ওপর আস্থা রাখা যাচ্ছে না এবং রাজ্য সরকার নিজেই তদন্ত করবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে