Breaking News
দৈনিক জনপথ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি : কে কোন ক্যাটাগরিতে

জনপথ ডেস্ক1,124
বিসিবির কেন্দ্রীয় চুক্তি : কে কোন ক্যাটাগরিতে
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন চুক্তিতে পেসার তাসকিন আহমেদ এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিচের গ্রেডে নামানো হয়েছে।

গত বছর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। সেই গ্রেডে মাসিক বেতন ছিল ১০ লাখ টাকা। তবে এবার তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই গ্রেডে আছেন টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৮ লাখ টাকা করে পাবেন। উল্লেখ্য, এ বছর কোনো ক্রিকেটারকেই ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়নি।

অন্যদিকে, ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম গত বছর ‘এ’ গ্রেডে থাকলেও এবার তাকে ‘বি’ গ্রেডে নামানো হয়েছে। এই গ্রেডে তার মাসিক বেতন হবে ৬ লাখ টাকা। ‘বি’ গ্রেডে আরও ১০ জন ক্রিকেটার আছেন, যার মধ্যে টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক, তাইজুল ইসলাম ও সাদমান ইসলাম উল্লেখযোগ্য।

শাদমান ছাড়াও ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন ও মেহেদী হাসান।

গত বছরের তুলনায় ‘ডি’ গ্রেডের পরিধিও বাড়িয়েছে বিসিবি। যেখানে গতবার মাত্র দুইজন ছিলেন, এবার সেখানে সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে সাইফ হাসান ও নুরুল হাসান সোহান রয়েছেন।

‘সি’ ও ‘ডি’ গ্রেডের ক্রিকেটাররা যথাক্রমে মাসে ৪ লাখ ও ২ লাখ টাকা করে পাবেন।

২০২৬ বাংলাদেশ কেন্দ্রীয় চুক্তির তালিকা:

গ্রেড এ:
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ

গ্রেড বি:
মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা

গ্রেড সি:
সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ

গ্রেড ডি:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান

সম্পর্কিত সংবাদ

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

14 ঘণ্টা আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 দিন আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 দিন আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

4 দিন আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

4 দিন আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

4 দিন আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

5 দিন আগে
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ দিকে এসে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। এখনো কোনো ম্যা...

5 দিন আগে