ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় তাকে হত্যা করা হয়েছে—এ তথ্য জেনে সরকার গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধ নিষ্পত্তির একমাত্র কার্যকর পথ।











