Breaking News
দৈনিক জনপথ

লেবাননে ভবন ধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে

জনপথ ডেস্ক2,884
লেবাননে ভবন ধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে
লেবাননের ত্রিপোলিতে ভবন ধসের পর উদ্ধার অভিযান

রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে আরও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে। জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপে খননকাজ এখনো চলমান রয়েছে।


উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন। ভবনটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলির অন্যতম দরিদ্র এলাকা বাব তাব্বানেহর আশপাশে অবস্থিত ছিল। এলাকাটির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সরকারের অবহেলা ও নিম্নমানের অবকাঠামোর অভিযোগ করে আসছেন। নিম্নমানের নির্মাণকাজের কারণে ত্রিপোলিতে ভবন ধসের ঘটনা নতুন নয় বলে স্থানীয়রা জানিয়েছেন।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে। একই সঙ্গে সম্পত্তি মালিকদের জাতীয় সিন্ডিকেট এক বিবৃতিতে এই ঘটনাকে নাগরিকদের নিরাপত্তা ও আবাসন সুরক্ষার বিষয়ে রাষ্ট্রের চরম অবহেলার প্রতিফলন বলে উল্লেখ করেছে। সিন্ডিকেটটি বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।


সিন্ডিকেট ধসের ঝুঁকিতে থাকা ভবনগুলোর একটি ব্যাপক জাতীয় জরিপ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি আশপাশের ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের আশ্রয়ের ব্যবস্থায় সহায়তা করা হবে।


এদিকে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, সরকার ধসের ঝুঁকিতে থাকা ভবনগুলো শক্তিশালী করার উদ্যোগ নেবে। তিনি জানান, এসব ভবনের অবস্থান নির্ধারণ করা স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার তার দায়িত্ব এড়াবে না এবং এ বিষয়ে যেকোনো অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে