Breaking News
দৈনিক জনপথ

আট বছর পর কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল

জনপথ ডেস্ক2,648
আট বছর পর কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল
আর্সেনাল চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠে গেছে।

২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের স্বপ্ন আরো জোরাল করল আর্সেনাল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে গানাররা।

প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। ৯৭তম মিনিটে বদলি খেলোয়াড় কাই হাভার্ডজ গোল করে নিশ্চিত করেন আর্সেনালের ফাইনাল টিকিট।

গোলরক্ষক রবার্ট সানচেজকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় নেওয়া তার শটে চেলসি শিবির স্তব্ধ হয়ে যায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক কৌশলে খেলায় প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর চেলসি কোচ লিয়াম রোজেনিয়র আক্রমণ বাড়াতে এস্তেভাও ও কোল পালমারকে নামালেও আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ব্লুজরা।

এই জয়ের মাধ্যমে আর্সেনাল পৌঁছে গেছে কারাবাও কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। আগামী মাসে ঐতিহ্যবাহী উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

মিকেল আর্তেতার দল বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে এবং এখনো তিনটি কাপ প্রতিযোগিতায় টিকে আছে। সব মিলিয়ে মৌসুমের শেষভাগে আর্সেনালের সামনে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আর্সেনালের সর্বশেষ বড় শিরোপা ছিল চেলসির বিপক্ষে এফএ কাপ জয়। লিগ কাপের ফাইনালে তারা শেষবার উঠেছিল ২০১৮ সালে।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

1 মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

1 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

1 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

1 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

1 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

1 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

1 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

1 মাস আগে