Breaking News
দৈনিক জনপথ

মাংসের ভেতরে গন্ডারের শিং লুকিয়ে পাচারের অভিযোগ, গ্রেপ্তার ১

জনপথ ডেস্ক••3,906
মাংসের ভেতরে গন্ডারের শিং লুকিয়ে পাচারের অভিযোগ, গ্রেপ্তার ১
ব্যাংককের বিমানবন্দরে জব্দ করা গন্ডারের শিং ও মাংস।

মাংসের ভেতরে লুকিয়ে গন্ডারের শিং পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। প্রায় ১১ কেজির বেশি গন্ডারের শিং পাচারের সময় রাজধানী ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।


থাইল্যান্ডের জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগ জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিমানবন্দরে অবতরণের পর ৩৬ বছর বয়সী এক ভিয়েতনামী নাগরিককে আটক করা হয়। তিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের লুবুম্বাশি থেকে যাত্রা শুরু করে ইথিওপিয়া ও থাইল্যান্ড হয়ে লাওস যাওয়ার পথে ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তির লাগেজ এক্স-রে স্ক্যানে অস্বাভাবিকতা ধরা পড়লে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পলিস্টাইরিন আইসবক্সের ভেতরে লুকানো অবস্থায় ছয়টি গন্ডারের শিং এবং প্রায় ১২ কেজি অজ্ঞাত মাংস জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, শিংগুলো আড়াল করতেই মাংস ব্যবহার করা হয়েছিল।


সাইটস বিভাগের পরিচালক সাদুদী পানপাকদি এএফপিকে জানান, জব্দ করা শিংগুলোর বাজারমূল্য ও কী ধরনের মাংস ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাইয়ের জন্য আলামতগুলো বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের পাঁচটি গন্ডার প্রজাতিই সুরক্ষিত এবং তাদের শিংয়ের বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের ধারণা, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।


দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং এক মিলিয়ন বাত (প্রায় ৩২ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

থাইল্যান্ডের জাতীয় উদ্যান বিভাগ এক বিবৃতিতে জানায়, ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশটি বন্যপ্রাণী পাচারের একটি বড় ট্রানজিট হাবে পরিণত হয়েছে। পাচারকারীরা এখান থেকে এশিয়ার বিভিন্ন দেশের লাভজনক কালোবাজারে বিপন্ন প্রাণীর দেহাংশ সরবরাহ করে থাকে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

6 মাস আগে→
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

6 মাস আগে→
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

7 মাস আগে→
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

7 মাস আগে→
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

7 মাস আগে→
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

7 মাস আগে→
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

7 মাস আগে→
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

7 মাস আগে→
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

7 মাস আগে→
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

7 মাস আগে→