Breaking News
দৈনিক জনপথ

আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য

জনপথ ডেস্ক••4,038
আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য
আইসিসিতে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্য

নিজেকে নিরপেক্ষ অভিভাবক বললেও আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রভাব ও বাংলাদেশের প্রতি বৈষম্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দীর্ঘদিন ধরে নিজেকে বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ শাসন সংস্থা হিসেবে উপস্থাপন করে আসছে। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত ও আচরণ সেই নিরপেক্ষতার দাবিকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে ভারতের ক্রিকেট বোর্ডের প্রভাব এবং বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক অবস্থান আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদ, রাজস্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং প্রভাবশালী কমিটিগুলো—সব ক্ষেত্রেই ভারতের দৃশ্যমান প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রভাব আর নীরব নয়; বরং প্রকাশ্যেই অন্য সদস্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগের মাধ্যমে বাস্তব রূপ নিচ্ছে।

সমালোচকদের মতে, দক্ষিণ এশিয়ার তুলনামূলক ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোই এই একতরফা ক্ষমতার রাজনীতির প্রধান শিকার। পাকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের বারবার সফর প্রত্যাখ্যান এর বড় উদাহরণ। রাজনৈতিক অজুহাত দেখিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানালে, আইসিসি বারবার আয়োজক দেশকে ভেন্যু পরিবর্তনে বাধ্য করেছে। এতে আয়োজক দেশের মর্যাদা ও সার্বভৌম সিদ্ধান্তের অধিকার ক্ষুণ্ন হলেও আইসিসি তা গুরুত্ব দেয়নি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশবিরোধী মনোভাব নতুন উদ্বেগ তৈরি করেছে। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, কূটনৈতিক মিশনের সামনে কুশপুত্তলিকা পোড়ানোর মতো ঘটনাকে আইসিসি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেনি। অথচ এসব ঘটনাকে অনেকেই স্পষ্ট রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখছেন।

এই বাস্তবতার বিপরীতে বাংলাদেশ যখন যৌক্তিকভাবে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেয়, তখন আইসিসির অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। অনুরোধটি শুধু প্রত্যাখ্যাতই হয়নি, বরং যে ভাষা ও ভঙ্গিতে তা করা হয়েছে, সেটিকে অনেকেই অবজ্ঞাসূচক ও অপমানজনক বলে মনে করছেন।

সমালোচকদের মতে, এখানেই আইসিসির দ্বিচারিতা সবচেয়ে স্পষ্ট। এক দেশের রাজনৈতিক অজুহাত গ্রহণযোগ্য, অন্য দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন তুচ্ছ—এই বৈষম্যমূলক আচরণ আইসিসির সিদ্ধান্তকে ক্রিকেটীয় নীতির বদলে ক্ষমতার ভারসাম্যের প্রতিফলন হিসেবে তুলে ধরছে।

এ পর্যায়ে এসে প্রশ্ন উঠছে—আইসিসি কি এখনো বৈশ্বিক ক্রিকেটের নিরপেক্ষ অভিভাবক, নাকি একটি শক্তিশালী দেশের স্বার্থ রক্ষার যন্ত্র? বিষয়টি আর শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য শর্তসাপেক্ষে টিকে থাকার এক কঠিন বার্তা হয়ে উঠছে।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

7 মাস আগে→
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

7 মাস আগে→
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

7 মাস আগে→
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

7 মাস আগে→
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

7 মাস আগে→
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

7 মাস আগে→
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

7 মাস আগে→
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

7 মাস আগে→