Breaking News
দৈনিক জনপথ

আইসিসির র‍্যাঙ্কিংয়ে দারুণ লাফ টাইগ্রেসদের, পিছিয়েছেন অধিনায়ক জ্যোতি

জনপথ ডেস্ক••3,616
আইসিসির র‍্যাঙ্কিংয়ে দারুণ লাফ টাইগ্রেসদের, পিছিয়েছেন অধিনায়ক জ্যোতি
আইসিসির র‍্যাঙ্কিংয়ে দারুণ লাফ টাইগ্রেসদের, পিছিয়েছেন অধিনায়ক জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে আইসিসির সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সোবানা মোস্তারি ও স্বর্ণা আক্তার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নারী ক্রিকেটারদের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এতে দেখা যায়, ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন সুপ্তা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন সুপ্তা।

দিলারা আক্তার নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করে ৩৩ ধাপ এগিয়েছেন। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন যৌথভাবে ৭০ নম্বরে অবস্থান করছেন। আইরিশদের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলা সোবানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে উঠেছেন। এছাড়া ছন্দে থাকা স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৩ নম্বরে।

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছন্দ হারানো এই উইকেটরক্ষক ব্যাটার চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ২২ নম্বরে।

বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে বাংলাদেশের সেরা অবস্থানে থাকা রাবেয়া খান এখন ১৪ নম্বরে রয়েছেন। ছয় ধাপ করে এগিয়ে ফাহিমা খাতুন ৩০ এবং সানজিদা আক্তার মেঘলা ৫৪ নম্বরে উঠে এসেছেন। তবে ছয় ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন নাহিদা আক্তার।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

7 মাস আগে→
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

7 মাস আগে→
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

7 মাস আগে→
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

7 মাস আগে→
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

7 মাস আগে→
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

7 মাস আগে→
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

7 মাস আগে→
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

7 মাস আগে→