Breaking News
দৈনিক জনপথ

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ

জনপথ ডেস্ক2,364
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ

ভারত থেকে হাইব্রিড মডেলে যুক্ত হওয়া শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বাংলাদেশের। এমন তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশ ১৪–২ ব্যবধানে পরাজিত হয়। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে ভারতে গিয়েই ম্যাচ খেলতে বাধ্য হতে হচ্ছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ পরবর্তীতে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে আবেদন করে। তবে সেখানেও সফল হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডিআরসি কমিটির আইনের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি বা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার নেই ডিআরসির। এ যুক্তিতেই বাংলাদেশের আবেদন খারিজ করে দেওয়া হয়।

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

পিটিআই আরও জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে কোন দলকে সুযোগ দেওয়া হতে পারে—সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ শনিবারের মধ্যেই।

সম্পর্কিত সংবাদ

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

14 ঘণ্টা আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 দিন আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 দিন আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

4 দিন আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

4 দিন আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

4 দিন আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

5 দিন আগে
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ দিকে এসে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। এখনো কোনো ম্যা...

5 দিন আগে