আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে। পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান।
পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ সদস্য নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছেন। যদিও এই সংখ্যার সঠিকতা এখনো নিশ্চিত নয়।
আফগান তালেবান দাবি করেছে, তারা পাকিস্তানের ৫০ জন সেনাকে হত্যা করেছে। আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণ-পূর্ব সীমান্তে পাকিস্তানের চৌকিতে তালেবান হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং কিছু সেনাকে আটক করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৯টি দখল নেওয়া হয়েছে। ‘অপারেশন গজব লিল–হক’ অভিযানে তালেবানের ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।











