Breaking News
দৈনিক জনপথ

চ‌রের বু‌কে সবুজের সমারোহ, জীববৈচিত্র্য রক্ষার দা‌বি

জনপথ ডেস্ক2,696
চ‌রের বু‌কে সবুজের সমারোহ, জীববৈচিত্র্য রক্ষার দা‌বি
ধরলা-বারোমাসিয়া ও নীলকমল নদীর চরে কৃষকরা বোরো ধান, ভুট্টা ও অন্যান্য ফসলের আবাদ করছেন, সবুজের সমারোহে নদীর বুক আজ ছেয়ে গেছে।

এক সময়ের খরস্রোতা ধরলা ও বারোমাসিয়া নদী এখন অনেকটা নাব্যতা হারিয়েছে। জলবায়ু পরিবর্তন ও পলি জমে নদীর বুক জেগে উঠেছে অসংখ্য চর। ধু ধু বালুচর আজ পরিণত হয়েছে সবুজ ফসলের মাঠে, নদীর বুকেই দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় দেখা যায়, ধরলা-বারোমাসিয়া ও নীলকমল নদীর চরে কৃষকরা বোরো ধান, ভুট্টা, তামাকসহ নানা ফসলের আবাদ করছেন। তবে নদীর নাব্যতা কমে যাওয়ায় জেলে পরিবারগুলো বিপাকে পড়েছেন। এক সময় এসব নদীতে দেশি প্রজাতির মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন তারা। পানি কমে যাওয়ায় মাছের প্রাপ্যতা হ্রাস পেয়েছে, ফলে আয়-রোজগারও কমেছে।

স্থানীয় কৃষক আলতাফ হোসেন ও মজিবর রহমান জানান, এক সময় ধরলার ভাঙনে ঘরবাড়ি-জমি হারিয়েছেন অনেকেই। এখন সেই নদীর পলিমাটিতে বোরো চাষ করে তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। প্রতি বিঘায় ২৫-২৮ মণ ধান পাওয়ার আশা করছেন।

বারোমাসিয়া নদীর বুকে ভুট্টা চাষ করেছেন জ্যোতিন্দ্র নারায়ণ, আমজাদ হোসেন, রশিদ মিয়া, চান মিয়া ও আব্দুল মজিদ। তারা ভুট্টা চাষে এবার বাম্পার ফলনের আশা করছেন। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

ফুলবা‌ড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ১০,২০৫ হেক্টর, যার অধিকাংশই অর্জিত হয়েছে। নদী অববাহিকাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোরো ও ভুট্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

তিন ভাইয়ের তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

তিন ভাইয়ের তরমুজ চাষ, ফলন প্রত্যাশার চেয়েও বেশি

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ি গ্রামের তিন ভাই—রাসেল, শাহাবুদ্দিন ও রিয়াদ...

3 মাস আগে
গ্রামীণ বীজমেলা, অর্ধশতাধিক নারী কৃষকের দেশীয় বিলুপ্ত বীজের প্রদর্শনী

গ্রামীণ বীজমেলা, অর্ধশতাধিক নারী কৃষকের দেশীয় বিলুপ্ত বীজের প্রদর্শনী

বটিয়াঘাটা উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ‘গ্রামীণ বীজমেলায়’ স্থানীয় ১৭টি গ্রা...

3 মাস আগে
আলুর বাম্পার ফলনেও লোকসান, উৎপাদন খরচ উঠছে না

আলুর বাম্পার ফলনেও লোকসান, উৎপাদন খরচ উঠছে না

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা লোকসান করছেন। স্থানীয় চাষিরা জানান, ...

3 মাস আগে
নাটোরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নাটোরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নাটোরের সিংড়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার ...

4 মাস আগে
কোনো খরচ না দিয়ে জমি বর্গা দেওয়ার বিধান কী?

কোনো খরচ না দিয়ে জমি বর্গা দেওয়ার বিধান কী?

খরচ ছাড়াই জমি বর্গা দেওয়া কি জায়েজ? ফসল দীর্ঘদিন ঘরে রাখলে তা কি মজুদদারী হবে—জানুন শরীয়তের দৃষ্টিভঙ...

4 মাস আগে
বাংলাদেশের কৃষিতে নীরব বিপ্লব

বাংলাদেশের কৃষিতে নীরব বিপ্লব

নদী ও উর্বর মাটিতে ভরা আমাদের এই দেশে কৃষিই জাতীয় জীবনের মূল চালিকা শক্তি। সভ্যতার সূচনালগ্ন থেকেই ক...

7 মাস আগে