কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের নান্দি কাউন্টিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে এমুরুয়া ডিকিরের সংসদ সদস্য জোহানা নগেনোও রয়েছেন। কেনিয়ার পার্লামেন্টের স্পিকার এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করছিল। অবতরণের সময় হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছে। হেলিকপ্টারের অবস্থা, আবহাওয়া ও নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা দেশজুড়ে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।











