মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা বন্ধে ইরানকে সতর্ক করেছেন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। জিসিসির সদস্য দেশগুলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েত—এক বৈঠকে বসে ইরানের হামলার নিন্দা জানান। তারা দাবি করেছেন, এই হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।
জিসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জোট সদস্যরা ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই শনিবার ভোরে ইসরায়েল হামলা চালায়। মাত্র ৯ মাসের মধ্যে ইরানে এই হামলা সম্পন্ন হয়, যা যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে। হামলার সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে।
হামলার পর ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়। এই হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।











