Breaking News
দৈনিক জনপথ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

জনপথ ডেস্ক2,871
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪
ইসলামাবাদের তারলাই এলাকায় শিয়া মসজিদে আত্মঘাতী হামলার পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন, যাকে হামলার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের ধরতে পরিচালিত অভিযানে একজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকায় মুসল্লিতে পরিপূর্ণ একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাটি চালানো হয়। বিস্ফোরণে অন্তত ১৬০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।


হামলায় নিহতদের জানাজাকে কেন্দ্র করে শনিবার ইসলামাবাদজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত ৩২ জনের জানাজায় অংশ নিতে হাজারো মানুষ জড়ো হন। কড়া নিরাপত্তার মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ চেকপোস্টের পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়।


হামলায় নিহত ২১ বছর বয়সী মুজতবা আলীর চাচা আশিক হোসেন রয়টার্সকে বলেন, ‘আমাদের পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, হামলার অর্থায়ন ও লক্ষ্যবস্তু নির্ধারণে ভারত ভূমিকা রেখেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

4 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

4 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

4 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

4 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

4 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

4 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

4 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

4 মাস আগে