Breaking News
দৈনিক জনপথ

সাগরে ভেসে যাওয়া পরিবারের প্রাণ বাঁচাতে ১৩ বছরের কিশোরের ‘অতিমানবীয়’ লড়াই

জনপথ ডেস্ক2,557
সাগরে ভেসে যাওয়া পরিবারের প্রাণ বাঁচাতে ১৩ বছরের কিশোরের ‘অতিমানবীয়’ লড়াই
অস্ট্রেলিয়ার ১৩ বছরের কিশোর অ্যাস্টিন অ্যাপেলবি পরিবারকে উদ্ধার করেছেন।

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে উত্তাল সাগরে ভেসে যাওয়া নিজ পরিবারকে বাঁচাতে চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছে বিপদের খবর দেন ১৩ বছর বয়সী এক কিশোর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উদ্ধার করা হয় তার মা ও দুই ভাইবোনকে।

পশ্চিম অস্ট্রেলিয়ার কুইনডালাপ উপকূলে শুক্রবার বিকেলে কায়াকিং ও প্যাডলবোর্ডিং করছিলেন ওই নারী ও তার তিন সন্তান। হঠাৎ প্রবল স্রোতে তারা সাগরের দিকে ভেসে যেতে থাকে।

পুলিশ জানায়, সন্ধ্যার আলো ফিকে হয়ে আসার মধ্যে কিশোরটি তীরে ফেরার সিদ্ধান্ত নেয়। শুরুতে কায়াকে কিছুটা দূরে এগোলেও নৌকায় পানি ঢুকে পড়ে। এরপর সে সাঁতরেই তীরের দিকে এগোতে থাকে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তীরে পৌঁছে সে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

এরপর শুরু হয় উদ্ধার অভিযান। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ৪৭ বছর বয়সী নারী, ১২ বছরের ছেলে ও ৮ বছরের মেয়েকে একটি প্যাডলবোর্ড আঁকড়ে ধরে থাকতে দেখতে পায়। পরে স্বেচ্ছাসেবী মেরিন রেসকিউ দলের একটি নৌযান তাদের কাছে পৌঁছে তিনজনকেই নিরাপদে তীরে ফিরিয়ে আনে। এরপর পরিবারটিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

কিশোরটির নাম অস্টিন অ্যাপেলবি। স্থানীয় গণমাধ্যমকে সে জানায়, পরিবারের কথা ভেবেই সে সাহস ধরে রাখতে পেরেছে। ‘আমি শুধু নিজেকে বলছিলাম, আজ নয়, আজ নয়—আমাকে এগোতেই হবে,’ বলে জানায় সে।

অস্টিন জানায়, বড় ঢেউয়ের মধ্যে সে কখনো ব্রেস্টস্ট্রোক, কখনো ফ্রিস্টাইল, আবার কখনো পিঠের ওপর ভেসে থাকার কৌশল ব্যবহার করে সাঁতরেছে। তীরে পৌঁছানোর পর ক্লান্তিতে পড়ে যায়। এরপর প্রায় দুই কিলোমিটার দৌড়ে গিয়ে ফোনের ব্যবস্থা করে সাহায্য চায়।

মেরিন রেসকিউ দলের কমান্ডার পল ব্রেসল্যান্ড এই ঘটনাকে ‘অতিমানবিক প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘লাইফ জ্যাকেট ছাড়া প্রায় দুই ঘণ্টা সাঁতরে সে তীরে পৌঁছেছে—এটা অবিশ্বাস্য।’

অস্টিনের মা জোয়ান অ্যাপেলবি বলেন, তার সব সন্তান ছোটবেলা থেকেই সাঁতার জানে। ‘আমি বাকরুদ্ধ। তবে মনে মনে জানতাম, সে এটা পারবে,’ বলেন তিনি।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে