Breaking News
দৈনিক জনপথ

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ

জনপথ ডেস্ক1,739
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ
ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা

২০২৬ সালে ফিলিপাইনে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘বাসিয়াং’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির মিন্দানাও দ্বীপে টানা ভারি বৃষ্টিপাতের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে।


দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, ঝড়ের প্রভাবে উত্তর মিন্দানাও ও পার্শ্ববর্তী নেগ্রোস দ্বীপসহ একাধিক অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কয়েকশ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এবং ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঝড় ও বন্যার কারণে প্রায় ৬৪ হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে অন্তত ১৬ হাজার পরিবারকে বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


অতিরিক্ত বৃষ্টিপাতে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ইলিগান সিটিসহ কয়েকটি অঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে। অনেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর মিন্দানাও অঞ্চলে গত একশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিমারোপা ও কারাগা অঞ্চলের ৮২টি সমুদ্রবন্দরে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চার হাজারেরও বেশি যাত্রী এবং কয়েকশ মালবাহী জাহাজ বিভিন্ন বন্দরে ও মাঝপথে আটকা পড়েছে।

শনিবার ভোরের দিকে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত সংবাদ

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

11 ঘণ্টা আগে
পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্প্রতি মধ্যপ্র...

11 ঘণ্টা আগে
ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযান সীমিত করার প্রস্তাব পাস হয়নি। বৃহস্পতিবারের...

11 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পড়তে পারে বলে সতর্ক করেছে...

12 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশি কর্...

12 ঘণ্টা আগে
সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

নেপালে সরকার পতনের পর আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। ২০২৫ সাল...

12 ঘণ্টা আগে
পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো সরাসরি সামরিক উপস্থিতি জোরদারের ...

1 দিন আগে
স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনের উত্তরাঞ্চলের শহর Santander-এ সমুদ্রসৈকতের একটি কাঠের ফুটব্রিজ ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু ...

1 দিন আগে
কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জা...

1 দিন আগে
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের (UAE) বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ...

1 দিন আগে