Breaking News
দৈনিক জনপথ

তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

জনপথ ডেস্ক1,081
তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে দেশের আবহাওয়ায় কিছুটা উত্থান-পতন থাকবে; কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে তাপমাত্রা কখনো বাড়তে পারে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবারও পরিস্থিতি মূলত একই থাকবে।

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত সংবাদ

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপ...

3 দিন আগে
সাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ, ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছ...

1 সপ্তাহ আগে
তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রবিব...

1 সপ্তাহ আগে
টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

বসন্তের শুরুতে দেশের কিছু অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্...

1 সপ্তাহ আগে
ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব...

3 সপ্তাহ আগে
সারা দেশে রাত-দিনের তাপমাত্রা বাড়তে পারে

সারা দেশে রাত-দিনের তাপমাত্রা বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

3 সপ্তাহ আগে
মিলানে শীতকালীন অলিম্পিকের প্রথম দিনেই সহিংসতা, গ্রেপ্তার ৬

মিলানে শীতকালীন অলিম্পিকের প্রথম দিনেই সহিংসতা, গ্রেপ্তার ৬

শীতকালীন অলিম্পিকের অন্যতম আয়োজক শহর ইতালির মিলানে প্রতিযোগিতার প্রথম দিনেই সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে...

3 সপ্তাহ আগে
ঢাকায় তাপমাত্রা বাড়বে

ঢাকায় তাপমাত্রা বাড়বে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা...

3 সপ্তাহ আগে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছে আবহাওয়া অধি...

3 সপ্তাহ আগে
শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের আমেজের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জা...

1 মাস আগে