বসন্তের শুরুতে দেশের কিছু অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশের পোস্ট অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর বৃষ্টির সম্ভাবনা বেশি।
সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ (২০ ফেব্রুয়ারি) দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।











