Breaking News
দৈনিক জনপথ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জনপথ ডেস্ক••3,569
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে সংঘটিত ছয় জন হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন—যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল।

এ মামলায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল সুজন, নাসিরুল ও ইমাজ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিস্তারিত আদেশ পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

সম্পর্কিত সংবাদ