Breaking News
দৈনিক জনপথ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

জনপথ ডেস্ক2,936
মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ
ইলিশ ও জাটকা সংরক্ষণের জন্য পদ্মা-মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

আজ শনিবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ